অ্যাভোগাড্রো সূত্র

অ্যাভোগাড্রো সূত্র (Avogadro's Law)


সূত্র: স্থির তাপমাত্রা (T) এবং চাপে (P), কোনো গ্যাসের আয়তন (V) তার মোল সংখ্যার (n) সাথে সমানুপাতিক।

ধরি, স্থির তাপমাত্রা (T) এবং চাপে (P) কোনো গ্যাসের আয়তন V এবং তার মোল সংখ্যা n

অ্যাভোগাড্রো সূত্র অনুযায়ী:

V ∝ n    (যখন তাপমাত্রা T এবং গ্যাসের চাপ P স্থির)

V = kn    (এখানে k একটি ধ্রুবক বা Constant)

V/n = k

ধরা যাক নির্দিষ্ট T এবং P তে যে কোনো দুটি গ্যাস A ও B -এর আয়তন যথাক্রমে V1 এবং V2 ও তাদের মোল-অণুর সংখ্যা যথাক্রমে n1 এবং n1। 

অ্যাভোগাড্রো  সূত্রানুসারে,

 V1 =kn1  

V2 =kn2  

V1 /v2 =n1 /n2  

V1 =v2 হলে n1 =n2  

অর্থাৎ একই তাপমাত্রা ও চাপে সমআয়তন বিশিষ্ট সকল গ্যাসে (তা মৌলিক বা যৌগিক যাই হোক না কেন) সমান সংখ্যক অণু থাকে। 

STP সকল গ্যাসের (তা মৌলিক বা যৌগিক যাই হোক না কেন) আয়তন 22.4 লিটার এবং এতে 6.022 × 10²³ টি কণা (পরমাণু, অণু, আয়ন ইত্যাদি) থাকে যাকে 1 মোল বলে । 

নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে 1 মোল পরিমাণ কোনো পদার্থ (মৌলিক বা যৌগিক) যে আয়তন দখল করে, তাকে ওই পদার্থের মোলার আয়তন বলা হয়। একে সাধারণত Vm দ্বারা প্রকাশ করা হয় । 

Vm = V/n 

এখানে: Vm = মোলার আয়তন (Molar Volume)

V = পদার্থের মোট আয়তন (Total Volume)

n = মোলের সংখ্যা (Number of moles)

অ্যাভোগাড্রো সূত্র অনুযায়ী, স্থির তাপমাত্রা ও চাপে সব আদর্শ গ্যাসের মোলার আয়তন সমান হয়, গ্যাসটি কী প্রকৃতির (যেমন: H2, O2, CO2) তার ওপর এটি নির্ভর করে না।


 বাস্তব উদাহরণ

• বেলুন ফোলানো: আপনি যখন একটি বেলুনে বাতাস ভরেন, তখন বেলুনের ভেতর গ্যাসের অণুর সংখ্যা (n) বাড়ে। ফলে বেলুনের আয়তনও (V) বৃদ্ধি পায়।

• ফুটবল বা টায়ার: পাম্প দিয়ে ফুটবল বা গাড়ির টায়ারে হাওয়া দিলে ভেতরের গ্যাসের পরিমাণ বাড়ার সাথে সাথে সেটি ফুলে ওঠে।