হোমোস্ফিয়ার (Homosphere)

হোমোস্ফিয়ার (Homosphere) বা সমমণ্ডল

গ্রিক শব্দ 'Homos' অর্থ হলো "একই" বা "সমান"। ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় 80 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলের স্তরকে হোমোস্ফিয়ার (Homosphere) বা সমমণ্ডল বলা হয়। এই স্তরে বিভিন্ন গ্যাসের রাসায়নিক গঠন ও অনুপাত প্রায় একই থাকে বলে একে সমমণ্ডল বলা হয়। এখানে বায়ু সমসত্ত্ব (Homogeneous) প্রকৃতির।

মূল বৈশিষ্ট্যসমূহ

গ্যাসের অনুপাত

  • নাইট্রোজেন (N₂) – প্রায় 78%
  • অক্সিজেন (O₂) – প্রায় 21%
  • আর্গন (Ar) – প্রায় 0.93%
  • অতি সামান্য পরিমাণে কার্বন ডাই অক্সাইড (CO₂), নিয়ন (Ne) ও অন্যান্য গ্যাস উপস্থিত থাকে। তবে জলীয় বাষ্প, ধূলিকণা এবং ওজোনের পরিমাণ স্থান ও আবহাওয়ার তারতম্যের কারণে কিছুটা পরিবর্তিত হতে পারে।

বায়ু সমসত্ত্ব হওয়ার কারণ**

বায়ুমণ্ডলের এই অংশে বাতাস, ঝড় এবং পরিচলন স্রোত (Turbulent Mixing) গ্যাসগুলিকে ক্রমাগত একে অপরের সাথে মিশ্রিত রাখে। ফলে ভারী গ্যাস নিচে জমা হওয়া বা হালকা গ্যাস উপরে উঠে যাওয়ার সুযোগ পায় না। এ কারণেই এই স্তরে বায়ু সমসত্ত্ব (Homogeneous) থাকে।

টার্বোপজ (Turbopause) বা হোমোপজ (Homopause)

হোমোস্ফিয়ার বা সমমণ্ডলের সর্বোচ্চ সীমানাকে টার্বোপজ(Turbopause) অথবা হোমোপজ (Homopause) বলা হয়।

সমমণ্ডলের অন্তর্গত স্তরসমূহ

উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলকে বিভিন্ন স্তরে ভাগ করা হয়। এর মধ্যে প্রথম তিনটি স্তর হোমোস্ফিয়ারের অন্তর্ভুক্ত।

1. ট্রপোস্ফিয়ার

Troposphere (ক্ষুব্ধমণ্ডল)

2. স্ট্র্যাটোস্ফিয়ার

Stratosphere (শান্তমণ্ডল)

3. মেসোস্ফিয়ার

Mesosphere

সংক্ষিপ্তসার

হোমোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের এমন একটি অংশ যেখানে গ্যাসগুলোর অনুপাত প্রায় একই থাকে এবং বায়ু সমসত্ত্ব প্রকৃতির। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ার এই সমমণ্ডলের অন্তর্গত। এর উপরের সীমাকে টার্বোপজ বা হোমোপজ বলা হয়।

Questions and Answers

1. হোমোস্ফিয়ার (Homosphere) প্রায় কত কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত?

A) 20 km
B) 50 km
C) 80 km
D) 120 km

উত্তর: C) 80 km

2. 'Homos' শব্দের অর্থ কী?

A) বায়ু
B) সমান বা একই
C) উচ্চতা
D) স্তর

উত্তর: B) সমান বা একই

3. হোমোস্ফিয়ারে সর্বাধিক পরিমাণে কোন গ্যাস থাকে?

A) অক্সিজেন
B) কার্বন ডাই অক্সাইড
C) আর্গন
D) নাইট্রোজেন

উত্তর: D) নাইট্রোজেন

4. হোমোস্ফিয়ারে নাইট্রোজেনের পরিমাণ প্রায় কত?

A) 21%
B) 50%
C) 78%
D) 93%

উত্তর: C) 78%

5. হোমোস্ফিয়ারে বায়ু সমসত্ত্ব হওয়ার প্রধান কারণ কী?

A) সূর্যের তাপ
B) ওজোন স্তর
C) বায়ুর পরিচলন স্রোত (Turbulent Mixing)
D) মাধ্যাকর্ষণ

উত্তর: C) বায়ুর পরিচলন স্রোত (Turbulent Mixing)

6. হোমোস্ফিয়ারের সর্বোচ্চ সীমানাকে কী বলা হয়?

A) ট্রপোপজ
B) মেসোপজ
C) হোমোপজ
D) আয়নোপজ

উত্তর: C) হোমোপজ

7. নিচের কোন স্তরটি হোমোস্ফিয়ারের অন্তর্গত নয়?

A) ট্রপোস্ফিয়ার
B) স্ট্র্যাটোস্ফিয়ার
C) মেসোস্ফিয়ার
D) এক্সোস্ফিয়ার

উত্তর: D) এক্সোস্ফিয়ার

8. হোমোস্ফিয়ারে অক্সিজেনের পরিমাণ প্রায় কত?

A) 10%
B) 21%
C) 35%
D) 78%

উত্তর: B) 21%