কাইনেটিন

 কাইনেটিন (Kinetin) হলো এক ধরনের কৃত্রিম সাইটোকাইনিন (Synthetic Cytokinin) উদ্ভিদ হরমোন, যা উদ্ভিদের কোষ বিভাজন (cell division) উদ্দীপিত করে এবং পাতার বার্ধক্য (senescence) বিলম্বিত করে।

উদ্ভিদ হরমোন কাইনেটিন (Kinetin)-এর আবিষ্কারের ইতিহাস

প্রাথমিক পর্যবেক্ষণ: 1950-এর দশকের শুরুতে উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী মিলার (Miller) এবং স্কুগ (Skoog) লক্ষ্য করেন যে, তামাক গাছের কাণ্ডের মজ্জা (Tobacco pith culture) থেকে কোষ বিভাজন ঘটানোর জন্য শুধুমাত্র অক্সিন (Auxin) হরমোন যথেষ্ট নয়। তাঁরা বুঝতে পারেন এমন কিছু পদার্থ আছে যা কোষ বিভাজনকে ত্বরান্বিত করে।

 হেরিং মাছের শুক্রাণু থেকে প্রাপ্তি: 1955 সালে মিলার তাঁর সহকর্মীরা লক্ষ্য করেন যে, পুরনো হয়ে যাওয়া হেরিং মাছের শুক্রাণুর ডিএনএ (Herring sperm DNA) থেকে একটি শক্তিশালী কোষ বিভাজন উদ্দীপক পদার্থ পাওয়া যাচ্ছে।

নামকরণ: এই আলাদা করা পদার্থটি কোষ বিভাজন বা সাইটোকাইনেসিস (Cytokinesis) ঘটায় বলে এর নাম দেওয়া হয় 'কাইনেটিন'

 রাসায়নিক প্রকৃতি: কাইনেটিন আসলে একটি পরিবর্তিত অ্যাডেনিন (অ্যাডিনাইন), যা পিউরিন জাতীয় নাইট্রোজেন বেস। এর রাসায়নিক নাম হলো -ফারফিউরাইল অ্যামিনোপিউরিন (6-furfuryl aminopurine)। এটি মূলত একটি purine ring
এর সাথে furfuryl group যুক্ত থাকে।

রাসায়নিক সংকেত: C₁₀HNO

. গুরুত্বপূর্ণ তথ্য:

কাইনেটিন কোনো উদ্ভিদে প্রাকৃতিকভাবে পাওয়া যায় না। এটি গবেষণাগারে কৃত্রিমভাবে বা ডিএনএ- ভাঙন থেকে তৈরি করা হয়।

উদ্ভিদে প্রাকৃতিকভাবে পাওয়া যায় এমন সাইটোকাইনিন হলো জিয়াটিন (Zeatin)

 

কাইনেটিন-এর প্রধান কাজ:

বার্ধক্য বিলম্বিত করা: কাইনেটিন উদ্ভিদের পাতাকে অনেকদিন সতেজ রাখতে সাহায্য করে (রিচমন্ড-ল্যাং প্রভাব)

মুকুল সৃষ্টি: টিস্যু কালচার পদ্ধতিতে মূল মুকুল তৈরির অনুপাত নিয়ন্ত্রণে এটি ব্যবহৃত হয়।

  • কোষ বিভাজন বৃদ্ধি করে
  • পার্শ্বীয় কুঁড়িরবৃদ্ধি ঘটায়টিস্যু কালচার পদ্ধতিতে মূল মুকুল তৈরির অনুপাত নিয়ন্ত্রণে এটি ব্যবহৃত হয়।
  • পাতার senescence বিলম্বিত করে (রিচমন্ড-ল্যাং প্রভাব)
  • প্রোটিন RNA সংশ্লেষ বাড়ায়

প্রশ্ন: প্রথম আবিষ্কৃত সাইটোকাইনিন হরমোনটির নাম কী? (ক) জিয়াটিন

(খ) কিনেটিন

(গ) অক্সিন

(ঘ) ইথিলিন

উত্তর: (খ) কিনেটিন।

প্রশ্ন: কিনেটিন রাসায়নিকভাবে কোন জাতীয় পদার্থ? (ক) অ্যাসিড

(খ) পিউরিন ক্ষারক

(গ) অ্যালকোহল

(ঘ) শর্করা

উত্তর: (খ) পিউরিন ক্ষারক।